ঝিনাইদহের
শৈলকুপা উপজেলার আশুরহাট পরিচিতি পেয়েছে ‘পাখির গ্রাম’ নামে। পরিযায়ী ও দেশি পাখির
কলকাকলিতে ভরা থাকে যে
গ্রামটি, সেখানেই এখন পাখিদের নিরাপত্তা
নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে চলছে পাখি শিকার,
দিনের আলোয়ও চলে শিকারিদের আনাগোনা।
এর সঙ্গে পুকুরপাড়ের বড় বড় গাছ
কেটে ফেলায় কমছে পাখিদের নিরাপদ
আশ্রয়। স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠা পাখির
এই আবাসস্থল এখন হয়ে পড়েছে
অনিরাপদ।
স্থানীয়দের
ভাষ্য, একসময় পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে ওঠা এ
এলাকায় এখন নিয়মিত নজরদারি
না থাকায় শিক...