ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচটি খেলতে ভারতের ফুটবল ফেডারেশন যেন এক অদ্ভুত সমীকরণের সামনে। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে একই সময়ে ফিফা আশিয়ান কাপ। শেষ পর্যন্ত দুটির কোনোটিই ছাড়ছে না ভারত। তবে সমাধান হিসেবে আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামানোর পরিকল্পনা করেছে দেশটির ফেডারেশন।আগামী ৩ অক্টোবর ভারতের মাটিতে প্রথমবারের মতো ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ভারতের। ম্যাচটি ঘিরে এরই মধ্যে দেশটির ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কিন্তু সমস্যার শুরু হয়েছে সূচিকে ঘিরে। ২৪ সে...