বরাবর
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সৈয়দপুর
জনাব
আপনাদের হাসপাতালের নাম প্রাণিসম্পদ হাসপাতাল। নামটা বেশআশাব্যঞ্জক। প্রাণ আছে, সম্পদ আছে, হাসপাতাল আছে— শুধু চিকিৎসক নেই। অর্থাৎ, রাষ্ট্রের খাতায় আমার গরুর চিকিৎসার ব্যবস্থা আছে, বাস্তবে গরুর মৃত্যুর ব্যবস্থাটাই বেশি কার্যকর।
সেদিন অসুস্থ গরু নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার নেই। ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেই। আছেন নৈশপ্রহরী শেখ মামুন। তিনি গেট পাহারা দেওয়ার পাশাপাশি গরুর পেট, জ্বর, শ্বাসপ্রশ্বাস— সবই পাহারা দেন। শুনলাম, দ...