মানুষের জীবনে দুঃখ, সংকট ও অনিশ্চয়তা অবধারিত। কখনো
প্রিয়জন হারানোর বেদনা,
কখনো জীবিকার সংকট,
কখনো অসুস্থতা বা ব্যর্থতা মানুষকে গভীর হতাশার দিকে ঠেলে দেয়। এমন মুহূর্তে
অনেকেই মনে করেন, যেন
সব পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি অন্য রকম। তার বিশ্বাস,
আল্লাহ বিপদ দিয়েছেন; তিনিই মুক্তির পথও সৃষ্টি করবেন।
পবিত্র কোরআন বারবার মানুষকে আল্লাহর রহমতের প্রতি আশাবাদী
থাকতে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা
আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।’ (সুরা যুমার, আয়াত : ৫৩)।
এই আয়াত শ...