মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সব দরজা
বন্ধ মনে হয়। চারপাশে থাকে অনিশ্চয়তা, দুশ্চিন্তা ও অসহায়ত্ব। অথচ একজন
মুমিন জানেন, তার
রবের দরজা কখনো বন্ধ হয় না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বান্দাদের জন্য এমন কিছু
সুসংবাদ দিয়েছেন, যা
বিপদের সময়ে আশার আলো হয়ে পথ দেখায়। কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে বান্দার প্রতি
মহান আল্লাহর চারটি বিশেষ ওয়াদা তুলে ধরা যায়।
এক. ডাকলে সাড়া দেওয়ার ওয়াদা
মহান আল্লাহ বলেছেন,
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
‘তোমাদের রব
বলেছেন, তোমরা
আমাকে ডাকো, আম...