হিমাগারে আলু
সংরক্ষণ করেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা। মৌসুম শেষে দাম বাড়বে, ঘরে ফিরবে বাড়তি
টাকা, এমন প্রত্যাশাই ছিল তাদের। কিন্তু এখন সেই আলুর বস্তাই
হয়ে উঠেছে লোকসানের বোঝা। ৬০ কেজির এক বস্তা আলু উৎপাদন ও হিমাগারে সংরক্ষণে গড়ে
খরচ হয়েছে ১ হাজার ২৫০ টাকা। অথচ বাজারে মিলছে মাত্র ৮৫০ টাকা। ফলে প্রতি বস্তায়
লোকসান হচ্ছে প্রায় ৪০০ টাকা। জয়পুরহাট জেলার ২২টি হিমাগারে সংরক্ষিত প্রায় ২ লাখ টন আলু বর্তমান
দরে বিক্রি হলেও কৃষক ও ব্যবসায়ীদের মোট লোকসান হবে ১৩৩ কোটি টাকার বেশি।
লোকসানের সঙ্গে
এখন যুক্ত হয়েছে স...