টানা ও থেমে থেমে বৃষ্টিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণ করা আগাম জাতের আলু এবং কেটে রাখা পাকা আমন ধান তলিয়ে গেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃষ্টির কারণে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজও ব্যাহত হচ্ছে। পাশাপাশি কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জয়পুরহাটে ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্...