পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র রবিবার এ কথা জানিয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর দলটির পরিকল্পিত বিক্ষোভ মিছিলের আগে তাকে গ্রেপ্তার করা হলো।লাহোরের জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।জেলা প্রশাসন বলেছে, ‘গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কোনো জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য...