সাফল্যের গল্প বলতে গেলে ‘সংগ্রাম’ শব্দটি যেন অবিচ্ছেদ্য। বছরের পর বছর অপেক্ষা, প্রত্যাখ্যান, কঠোর পরিশ্রম— এসবকেই অনেক সময় তারকা হয়ে ওঠার অপরিহার্য শর্ত হিসেবে দেখা হয়। কিন্তু নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা বেদি কন্যা আলায়া ফার্নিচারওয়ালা সেই পুরনো ধারণাকে একটু অন্যভাবে দেখছেন। তার কাছে শুধু কষ্ট করাই সাফল্যের মাপকাঠি নয়; বরং নিজের সময়, মানসিক সুস্থতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যাওয়াকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
জেন জি প্রজন্মের মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকা...