আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড
হুলিয়ান আলভারেসের সঙ্গে নিয়বহির্ভূতভাবে যোগাযোগের অভিযোগে বার্সেলোনাকে নামমাত্র
জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। লা লিগার ক্লাবটির করা আনুষ্ঠানিক
অভিযোগের সত্যতা পেয়ে কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ হাজার
টাকা বা ৫১০ ব্রিটিশ পাউন্ড) জরিমানা করা হয়েছে।
আতলেতিকো মাদ্রিদের অভিযোগ
ছিল, লিখিতভাবে কোনো পূর্বানুমতি না নিয়েই বার্সেলোনা সরাসরি আর্জেন্টাইন তারকা আলভারেসের
সঙ্গে যোগাযোগ করেছিল। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে আতলে...