জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশে প্রচলিত বীমা ব্যবস্থার পাশাপাশি নতুন ধারার বীমা পণ্য চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্যা, খরা ও তীব্র তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘প্যারামেট্রিক বীমা’র ওপর বিশেষ জোর দিচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ ধরনের বীমা পণ্যের নকশা, ক্ষয়ক্ষতি নির্ধারণের সূচক এবং তথ্যের উৎসের ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড বা নীতিমালা তৈরি করবে সংস্থাটি।
গতকাল সোমবার আয়োজিত এক কর্মশালায় আইডিআরএ চেয়ারম্যান...