সাম্প্রতিক সময়ের যুদ্ধের কারণে ইরানের অর্থনীতির প্রায় ২০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এমনটাই বলেছেন ইরানের এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য মোহাম্মদ রেজা বাহোনার। এতে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে গেছে দেশটির অর্থনৈতিক অগ্রগতি।ইরান ইন্টারন্যাশনালের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জামারানে দেওয়া বক্তব্যে বাহোনার বলেছেন, যুদ্ধ শুরুর আগেই ইরান কঠিন অর্থনৈতিক সংকটে ছিল। গত আট বছরে দেশটিতে মূল্যস্ফীতি প্রায় এক হাজার শতাংশে পৌঁছেছে।তিনি বলেছেন, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মানুষের জীবনযাত্রার...