গাজীপুরের কাপাসিয়ার চরদুর্লভ খান আ. হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।আর্থিক অনিয়ম, আয়-ব্যয়ের হিসাব গোপন, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে অনিয়ম এবং প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা- এমন অনেক অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষক-কর্মচারী।অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি বরাবর লিখিত আবেদনও করেছেন তারা।গত ২২ জুলাই জমা দেওয়া আবেদনে শিক্ষক-কর্ম...