আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে ‘উইকেড’ (২০২৪) ও ‘উইকেড: ফর গুড’ (২০২৫) সিনেমায় গ্লিন্ডা চরিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে প্রথমটির জন্য অস্কারে মনোনয়ন পান তিনি। সম্প্রতি সংগীত থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এ তারকা। সাক্ষাৎকার নিয়েছেন জনি হকআপনার বয়স যখন ছিল ১০ বছর, তখন মা আপনাকে ব্রডওয়েতে ‘উইকেড’ দেখাতে নিয়ে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতা কি সিনেমায় গ্লিন্ডা চরিত্রে অভিনয় করতে গিয়ে কোনোভাবে সহায়তা করেছে আপনাকে?
আরিয়ানা: সত্যি বলতে, কোনো কিছুর ভক্ত হওয়া আর সেই চরিত্...