আরিনা সাবালেঙ্কার
র্যাংকিংয়ের মুকুট কেড়েছিলেন আগেই। তার জ্বালা বাড়িয়ে কাড়লেন ইউএস ওপেনের ট্রফিও।
নারীদের এককের ফাইনালে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে জিতে প্রথমবার ইউএস
ওপেন জিতলেন রাশিয়ায় জন্ম নেওয়া কাজাখস্তানের ইয়েলেনা রিবাকিনা। তাতে জিতেছেন রেকর্ড
৫৫ লাখ ইউরোর চেক। মেয়েদের টেনিস ইতিহাসে এক টুর্নামেন্টে এত বড় অঙ্কের প্রাইজমানি
জেতেননি আর কেউ।
সাবালেঙ্কার সুযোগ
ছিল ওপেন যুগে তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে টানা তিনটি ইউএস ওপেন জেতার। সেই ইতিহাস হতে
দেননি রিবাকিনা। মেলবোর্নে...