কক্সবাজারের উখিয়ায় আলোচিত মো. আয়াছ (১৮) হত্যা মামলার পলাতক আসামি হানিফকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, হানিফ রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্য।গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-১৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৫ এলাকায় অভিযান চালায় সিপিসি-২ এর একটি দল। অভিযানে হানিফকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হানিফকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে উখিয়া...