সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের আয়োজক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমির সদস্য হলেন বাংলাদেশের সংগীতশিল্পী আরমীন মুসা। গত রবিবার রাতে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
গ্র্যামির সঙ্গে আরমীন মুসার সম্পর্ক নতুন নয়। ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় মনোনীত বার্কলে ইন্ডিয়ান অনসাম্বলের ‘শুরুয়াত’-এর ‘জাগো পিয়া’ গানটি লিখেছেন আরমীর মুসার মা, বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী নাশিদ কামাল। নিজের সুরে এতে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বার্কলে কলেজ অব...