মানুষের ইতিহাস মূলত সত্যের অনুসন্ধানের ইতিহাস। মানুষ কে, কোথা থেকে এসেছে, এই বিশ্বজগতের স্রষ্টা কে, জীবনের উদ্দেশ্য কী, মৃত্যুর পর কী আছে এবং নৈতিকতার চূড়ান্ত ভিত্তি কোথায়, এসব প্রশ্ন যুগে যুগে মানুষের চিন্তাকে আলোড়িত করেছে। কেউ এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন ওহি ও ধর্মের আলোকে, কেউ যুক্তি ও দর্শনের মাধ্যমে, আবার কেউ উত্তর খুঁজেছেন ইন্দ্রিয়গ্রাহ্য জগত ও বৈজ্ঞানিক অনুসন্ধানকে জ্ঞানের প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করার মাধ্যমে।ইসলামী চিন্তার ইতিহাসে ইমাম আবু হামিদ আল-গাজ্জালী (রহ.) এবং বাংলা ভাষাভাষী অঞ...