অসাধু ব্যবসায়ী বা কালো টাকার মালিকরা প্রায়ই নিজেদের নামে কোম্পানি খুলতেন না বলে অভিযোগ আছে। তারা তাদের গাড়ির চালক, পিয়ন, আত্মীয় বা কাল্পনিক ব্যক্তির নামে শেয়ার কিনে পেছনের দরজায় বসে সমস্ত মুনাফা ও নিয়ন্ত্রণ ভোগ করতেন। মূলত পর্দার আড়ালে থেকে প্রকৃত সুবিধাভোগী বা বেনামি এই মালিকদের চিহ্নিত করতে প্রণয়ন করা হয়েছে কোম্পানি আইনের সংশোধনী খসড়া। আইনটি পাস হলে শেয়ারে তার মালিকানা না থাকলে কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে থাকার সুযোগ বন্ধ হবে।
নতুন আইনে শেয়ারের প্রকৃত মালিক কে, সে ঘোষণা রেজিস্ট্রার অ...