চলতি অর্থবছরের প্রথম তিন মাসে উন্নয়ন কার্যক্রমে হোঁচট খেয়েছে সরকার। অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৩ দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে ৩২টি প্রকল্পে এক টাকাও খরচ করতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। কমেছে বৈদেশিক ঋণের অর্থ ছাড়ও। প্রকল্প বাস্তবায়নে এমন ধীরগতির কারণে সরকারি বিনিয়োগ স্থবির হওয়ার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রমে গতি ফেরাতে জরুরি বৈঠক ডেকেছেন...