দেশের বিকাশমান নির্মাণ ও সিরামিক খাতে নিজেদের অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে ‘টপ পার্টনার্স মিট ২০২৬’ এবং ‘লিডারশিপ কানেক্ট’ শীর্ষক বিশেষ আয়োজন করেছে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। অনুষ্ঠানে সিরামিক খাতের শীর্ষ প্রতিনিধি ও ব্যবসায়িক অংশীদারদের ধারাবাহিক অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গে খাতের ভবিষ্যৎ প্রবণতা, উদ্ভাবন ও যৌথ কাজের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে আরএকে সিরামিকস পিজেএসসির গ্রুপ সিইও আবদুল্লাহ মাসাদ উল্লেখ করেন, কোম্পানির জন্য বাংলাদেশ একটি অত্য...