আম রপ্তানি সম্প্রসারণ, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, আমবাগানে বিকল্প ফসল চাষ এবং কৃষিপণ্যে আমদানিনির্ভরতা কমাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সফরকালে কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। আম রপ্তানির বিষয়ে মন্ত্রী বলেছেন, ‘চাঁপাইনবাবগঞ্জের আম জাপান, চীনসহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য আমকে রোগবালাই ও পোকামাকড়ম...