নেপালের রাজধানী
কাঠমান্ডুতে বাংলাদেশের বিভিন্ন জাতের আম ও আমজাত পণ্যের বৈচিত্র্য এবং রপ্তানি
সম্ভাবনা তুলে ধরতে ‘বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি’ শীর্ষক বিশেষ আম উৎসবের আয়োজন
করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস-সংলগ্ন উৎসব কুঞ্জ ব্যাংকুয়েট হলে আয়োজিত এ উৎসবে
অংশ নেন প্রায় ২৫০ জন অতিথি। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, নেপাল
সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফল ব্যবসায়ী, আমদানিকারক, ব্যবসায়ী সংগঠনের
প্রতিনিধি, চেম্বার নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি...