ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। বাংলাদেশিদের নেতৃত্বে আয়োজিত এই প্যারেডে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ নিয়েছেন।রবিবার নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার ৫৯ স্ট্রিট থেকে প্যারেড শুরু হয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের প্রবাসীরা অংশ নেন। বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরাও এতে যোগ দেন।প্যারেডে বিভ...