নির্বাচনে জিতে হোয়াইট হাউসে ঢোকার সময় প্রেসিডেন্টের মুখে লেগে থাকে হাসি। তবে সেই হাসি উবে যেতে লাগে মাত্র ২ বছর। দলের নেতাকর্মীদের উৎসবের আমেজে যেন জল ঢেলে দেয় সে দেশের মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে নেই প্রেসিডেন্ট পদের লড়াই, কিন্তু এতে যা ঘটে তাও কম গুরুত্বপূর্ণ নয়। বরং এই নির্বাচনেই অনেক সময় ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের জনপ্রিয়তার বেলুন চুপসে যায়। কংগ্রেসের আসন খোয়াতে হয়, কমে যায় রাজনৈতিক দাপট। মার্কিন রাজনীতিতে এই পরিচিত বিপত্তির নাম ‘মিডটার্ম অভিশাপ’ বা ‘মিডটার্ম কার্স’।যুক্তরাষ্ট্রে প্রে...