ফুটবল মাঠের গোলমেশিন হ্যারি
কেইন কি তবে একদিন আমেরিকান এনএফএলে পা রাখাবেন? সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের
ফুটবল ক্যারিয়ার পরবর্তী অদ্ভুত ও রোমাঞ্চকর এক পরিকল্পনার কথা শুনিয়েছেন বায়ার্ন মিউনিখ
ও ইংল্যান্ডের অধিনায়ক। আগামী শনিবার উয়েফা নেশনস লিগে স্পেনের মুখোমুখি হওয়ার আগে
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই ৩৩ বছর বয়সী তারকা।
ক্লাব ও দেশ মিলিয়ে গত
মৌসুমে অবিশ্বাস্য ৭৩টি গোল করে ব্যালন ডি’অরের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা কেইন জানিয়েছেন, ফুটবলকে
বিদায় জানানোর পর তিনি আমেরিকান...