বিমানে চড়তে গেলে কাটতে হবে টিকিট। এমনটাই নিয়ম। সঙ্গে আছে গন্তব্য, তারিখ আর সময় মিলিয়ে নেওয়ার হ্যাপা। কিন্তু যুক্তরাষ্ট্রের স্টিভেন রথস্টেইনের কাছে এসব ছিল অপ্রয়োজনীয় ঝামেলা। তিনি চাইলে একদিন নিউইয়র্ক, পরদিন লন্ডন, আবার তার পরদিন টোকিও চলে যেতে পারতেন। তাও বিমানের প্রথম শ্রেণিতে। কারণ, তার কাছে ছিল আজীবন বিনা ভাড়ায় ভ্রমণের এক বিশেষ পাস। সেই পাস ব্যবহার করে ২১ বছরে তিনি উড়েছেন প্রায় ১০ হাজারবার। তার এই ভ্রমণের হিসাব করতে গিয়ে একসময় রীতিমতো বিপাকে পড়ে যায় বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইনস।আড়াই লাখ ডল...