বিএনপি সরকার কোনো বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয়, বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ শুক্রবার সন্ধ্যায় জেএম সেন হল প্রাঙ্গণে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ছয় মাসে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে সামাজিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমাদের নিজেদের মধ্যে সম্পর্কের গুণগত পরিবর্তনের সৃষ্টি করেছে। সবকি...