জুলাই যোদ্ধাদের চিকিৎসায় প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার
কারণে কোনো ধরনের গাফিলতি
যাতে না হয়, সে
বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ
হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত
সাড়ে ৮টার দিকে গাজীপুরের
শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো.
বাপ্পিকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন
প্রশ্নের জবাবে এ কথা বলেন
তিনি। এ সময় ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার জ...