সকাল হলেই লাঠিতে ভর দিয়ে ঘর থেকে বের হন আমবেলা বেগম। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, আছে নানা শারীরিক কষ্ট। তবু থেমে থাকার উপায় নেই। মানুষের কাছে হাত পেতে যা পান, তা দিয়ে কিনতে হয় চাল-ডাল। বাড়ি ফিরে নিজ হাতে রান্না করে অসুস্থ স্বামীকে নিয়ে খেতে বসেন। কোনোদিন ভিক্ষা করতে না পারলে জ্বলে না চুলা, থাকতে হয় উপোস।
হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজনগ্রামের বাসিন্দা আমবেলা বেগমের বয়স ৭০ বছর। অসুস্থ স্বামী আফতর হোসেনকে নিয়ে প্রায় ১৫ বছর ধরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে দীঘিরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি। মাসে ভাড়...