সরকারি হিসাবে আমন মৌসুমের চাহিদার প্রায় পুরোটাই মজুদ রয়েছে। তবু হবিগঞ্জের বাজারে মিলছে না সার। কোথাও নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ১০০ থেকে ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ডিলারের নির্ধারিত এলাকায় সার বিক্রি না করে অন্যত্র সরিয়ে নেওয়া, গুদামপর্যায়ে অনিয়ম ও পরিবহনব্যবস্থার দুর্বলতায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ কৃষকদের। একই চিত্র জেলার ৯ উপজেলায়।
জেলায় বিসিআইসি ও বিএডিসির ইউনিয়নভিত্তিক সার ডিলার ১৫৭ এবং খুচরা বিক্রেতা ৭৬৫ জন। ৯২ হাজার ৫ হেক্টর আমন আবাদের জন্য সারের চাহিদা ১৯ হাজার ৯৪০ টন। বি...