কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের কণ্ঠকে এমন এক যন্ত্রে
পরিণত করেছিলেন তিনি, যা আজও শ্রোতার হৃদয়ে ঢালে দরদ। শিল্পী আব্বাসউদ্দীন আহমদ— তার গানের পরিধি বিস্তৃত ছিল আধুনিক, ইসলামি,
পল্লীগীতি এমনকি উর্দু পর্যন্ত। তবে তার শিল্পীসত্তার আসল প্রকাশ ঘটেছিল পল্লীগীতিতে— যেখানে তার মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি।
বাংলা লোকসংগীতকে শহুরে শ্রোতার কানে পৌঁছে দেওয়ার কৃতিত্ব যে হাতেগোনা কয়েকজনের,
তাদের মধ্যে আব্বাসউদ্দীন অগ্রগণ্য। আব্বাসউদ্দীন আহমদের জন্ম ১৯০১ সালের ২৭ অক্টোবর,
কোচবিহার জেলার তুফানগ...