হিজরী বর্ষের রবিউস
সানি মাসের ১১ তারিখে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ‘ফাতেহায়ে ইয়াজদাহম’ নামে একটি
ধর্মীয় অনুষ্ঠান পালিত হতে দেখা যায়। বিশেষত সুফি সাধক ও পীর-মাশায়েখের
অনুসারীদের মধ্যে এ অনুষ্ঠানটি বেশি প্রচলিত। এ উপলক্ষে কোথাও কোরআন তিলাওয়াত,
দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়,
কোথাও মসজিদ ও বিভিন্ন স্থাপনা
আলোকসজ্জায় সজ্জিত করা হয়। আবার কোনো কোনো স্থানে শোভাযাত্রা,
আলোচনা সভা ও খাবার বিতরণেরও আয়োজন করা
হয়।
অনুষ্ঠানটির
সঙ্গে সাধারণত বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফ...