‘জাতীয় সংগীত বাজার পর থেকে পুরো দল আবেগী হয়ে পড়েছিল। এটি আর দশটি সাধারণ জয়ের মতো নয়। দেশে এমন অনেক মানুষ আছেন, যাদের চাকরি নেই, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে... সেসব মানুষের মুখে হাসি ফোটাতে পারা অসাধারণ’— ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর বলেছেন লিওনেল মেসি।
শুধু মেসি নন, এটি পুরো আর্জেন্টিনারই হৃদয়ের কথা। রাজনৈতিক বৈরিতা আর ফকল্যান্ড যুদ্ধের পর ইংল্যান্ডের সঙ্গে ফুটবল শুধুই একটা ম্যাচ হয়ে থাকে না। এজন্যই ম্যাচ শেষে লো সেলসো ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা ব্যানার নিয়ে নেমে পড়েন মাঠে। সেটি উঁচিয়ে...