আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৬-এ ভূষিত হয়েছেন দুই কৃতি লেখক ও কবি। এ বছর এ পুরস্কার পেয়েছেন প্রখ্যাত কবি আবিদ আনোয়ার এবং শিশুসাহিত্যিক, গল্পকার ও নাট্যকার মাসুম মাহমুদ। আজ শনিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টার ভবনের এস মাহমুদ সেমিনার হলে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’, কিশোরগঞ্জের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন কবি ফরিদ কবির এবং সং...