রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছে প্রধান অভিযুক্ত। গতকাল রবিবার সকালে কিশোরগঞ্জ থেকে তাকে আটক করেছেন র্যাব-২-এর সদস্যরা। গ্রেপ্তার পারভেজ এ ঘটনায় করা মামলার ২ নম্বর আসামি হলেও তিনি কোপানোর হোতা বলে দাবি র্যাবের।
গতকাল সন্ধ্যায় কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। তার ভাষ্য, ব্রাজিল ও জাপানের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দ...