বিখ্যাত
প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক। তিনি বাংলা
একাডেমির সভাপতি। তার সঙ্গে আলাপ
করেছেন আখলাকুজ্জামান অনিক।
২০২৪
সালে বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। কেমন লাগছে?
এটা
তো একটা সম্মানজনক পদ।
কোনো বেতন নেই। কয়েকটা
সভায় সভাপতিত্ব করতে হয়, এইটুকুই
আমার কাজ। তা ছাড়া
বাংলা একাডেমি কী করছে, সেটি
একটু দেখি। বাংলা একাডেমির পরিচালনা কমিটির ত্রৈমাসিক একটা মিটিং হয়।
মিটিংয়ের প্রসিডিং বের করে সেটি
আমাকে দেখে দিতে হয়।
কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে...