মিরপুর-১ নম্বর পাইকপাড়া নিউ সি টাইপ সরকারি কোয়ার্টার মাঠ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার সময় খেলছিল জুতিসহ দুই শিশু। তারা যেখানে অবস্থান করছে তার সামনেই গত বৃহস্পতিবার দুপুরে গাড়ির চাপায় মারা যায় তিন বছরের শিশু আব্দুল্লাহ আল জায়েদ। পাজেরো স্পোর্টস (ঢাকা-ঘ-১৮-৬০৪৮) গাড়িটি তাকে চাপা দেয়।কোয়ার্টারের যে আঙিনা একসময় শিশুদের খেলাধুলা আর হাসিতে মুখর থাকত, সেখানে এখন শোক। শিশু জায়েদের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে- আবাসিক কোয়ার্টারের ভেতরে খেলার জায়গাটুকুও কি শিশুদের জন্য নিরাপদ নয়?জানা গেছে, জায়েদকে চাপা দেওয়া গ...