ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকায় বরাদ্দ পাওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাসা বাণিজ্যিকভাবে অন্যের কাছে ভাড়া দেওয়া বন্ধে আগামী ৩০ নভেম্বরের ফাঁকা করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা বিজ্ঞপ্তিতে সই করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাসা বরাদ্দের শর্ত অনুযায়ী, বরাদ্দ পাওয়া কোনো বাসা সাবলেট দেওয়া যাবে না। কে...