ক্ষমতার মেয়াদ বাড়াতে একসময় বদলেছিল সংবিধান। এবার সেই সংবিধান আর বদলানো হবে না, জানিয়ে দিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। ঘোষণা করেছেন, ২০৩০ সালেই শেষ হবে তার শাসনকাল। দীর্ঘদিনের ক্ষমতা, চতুর্থ মেয়াদের গুঞ্জন আর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই বক্তব্য ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে দেশটিতে।আজ শনিবার মিডল ইস্ট আই ও রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানী কায়রোর পূর্বে নতুন প্রশাসনিক রাজধানীতে মিসরীয় সামরিক একাডেমির সমাবর্তনে সিসি এ ঘোষণা দেন। তার ভাষায়, ‘মিসরের সংবিধানে হাত দেওয়া হবে না।’ প্রেসিড...