একটি নাম। একটি ধর্মীয় পরিচয়। আর সেই পরিচয়কে ঘিরে ঘৃণার দীর্ঘ ছায়া। তাকে কটাক্ষ করে ‘জিহাদি’ বলা হয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে তুলনা করা হয়েছে। এমনকি বলা হয়েছে, মার্কিন সিনেটে ঢুকতে হলে তাকে 'মেটাল ডিটেক্টর' বা ধাতব অস্ত্র শনাক্তকারী যন্ত্রের মধ্য দিয়ে যেতে হবে! অভিযোগের নিশানায় ছিলেন ৪২ বছরের এক চিকিৎসক। নাম আবদুল এল-সায়েদ। অভিযোগ তুলেছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ কয়েক দিনের ব্যবধানে সেই মানুষটিই লিখলেন ইতিহাস। যুক্তরাষ্ট্রের ২৩৭ বছরের সিনেটের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে নির্ব...