চিত্রকর আফরিদা তানজিম মাহি বাংলাদেশের শিল্পকলায় এমন এক প্রতিভা,
প্রাতিষ্ঠানিক রীতি এবং অনুশীলনের প্রচলিত পদ্ধতি এড়িয়ে নিজস্ব জীবনদৃষ্টি আর আঙ্গিকস্বাতন্ত্র্যের
সাধনায় দীপ্যমান। তার চিত্রকর্মের সংখ্যা তিনশর বেশি; কিন্তু জনসমক্ষে এসেছে বায়ান্নটি।
জীবদ্দশায় অনুষ্ঠিত প্রথম এবং একমাত্র প্রদর্শনী লস্ট ইন ট্রানজিশন [২০১৮]-তে সেগুলো
অন্তর্ভুক্ত ছিল। সমকালীন যান্ত্রিক সমাজ, ব্যক্তিমানুষের অভ্যন্তরীণ হাহাকার, অবদমিত
কামনা এবং মনস্তাত্ত্বিক সংগ্রামের গভীর তীব্র স্পন্দন তার চিত্রকর্মে নানাভাবে দ্যোতিত।...