ফেব্রুয়ারির শুরুতেই রমজান। ইফতারে চাই পুষ্টিকর ফল। কিন্তু বাজারে
বিদেশি ফলের দাম চড়া। রমজান ঘিরে স্বস্তি ফেরাতে সরকার সাধারণ ভোক্তাদের জন্য নতুন
উদ্যোগ নিয়েছে। সেপ্টেম্বরে ঋণপত্র খোলা সহজ করেছে। ন্যূনতম মার্জিন বা বাকিতেও ফল
আমদানির সুযোগ দিয়েছে। এখন আপেল, মাল্টা ও খেজুরে বড় ধরনের শুল্ক ছাড় পাবেন ব্যবসায়ীরা।
এত সুবিধার পরও কি ভোক্তার নাগালে আসবে এসব ফল? ক্রেতাদের যে পরিমাণ মূল্য ছাড় সুবিধা
পাওয়ার কথা, বাস্তবে তা পাবেন কি না— উঠেছে সে প্রশ্ন।
বিদেশি ফল আমদানিতে এতদিন চড়া শুল্ক ছিল। সরকারি স...