বরাবর
শিক্ষা সচিব
তিন দিনের ছুটি চেয়ে স্কুল থেকে বের হলেন শিক্ষক। আমরা অভিভাবকরা ভেবেছিলাম— তিন দিন পরই স্যার ফিরবেন, ক্লাসে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বলবেন, ‘বই খোলো।’ কিন্তু হায়! তিন দিন যে কীভাবে সাড়ে তিন বছরে রূপান্তরিত হলো, সেটি এখন শিক্ষাবিদদের জন্য গবেষণার বিষয়!
আমরা জানতাম মহাকাশে নাকি সময় ধীরে চলে। কিন্তু আমাদের প্রধান শিক্ষক প্রমাণ করলেন, বাংলাদেশের তিন দিন আর আমেরিকার সাড়ে তিন বছর আসলে সমান কথা! পদার্থবিজ্ঞানের ভাষায় একে হয়তো বলা যায়— ছুটির আপেক্ষিকতা সূত্র। স্যার হয়তো ভাবছেন, ‘আমি তো তি...