বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, ফ্রান্সের খ্যাতিমান লেখক ও বুদ্ধিজীবী আন্দ্রে ম্যালরোর সবচেয়ে বড় শিক্ষা হলো—স্বাধীনতা বিপন্ন হলে এবং মানবিক মর্যাদা লঙ্ঘিত হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার দৃঢ় অবস্থান ও মানবিক ভূমিকা স্মরণ করে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজা।আন্দ্রে ম্যালরোর ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশের ফরাসি দূতাবাস আয়োজিত বিশেষ প্রদর্শনীতে তিনি এ কথা বলেন। আন্দ্রে ম্যালরো স্মরণে ২১ থেকে ২৯ নভেম...