চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দুই সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।প্রতিদিন মিছিল সমাবেশ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মবিরতির পাশাপাশি আজ সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।সোমবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরা মানববন্ধন করেন। পরে দুপুর সা...