রোনালদো নামটা শুনলেই একসময়
চোখে ভেসে উঠত ব্রাজিলের ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো
নাজারিও। এরপর লাইমলাইটে এলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যলন ডি’অরজয়ী পর্তুগিজ মহাতারকা সম্প্রতি নিজেকে সর্বকালের সেরা ঘোষণা করেছেন।
এর প্রেক্ষিতে সাবেক রিয়াল মাদ্রিদ ও ইতালি ফরোয়ার্ড আন্তোনিও কাসানো বলেছেন, ব্রাজিল
কিংবদন্তি রোনালদোর অর্ধেকও নন ক্রিস্তিয়ানো।
বরাবরই চাঁচাছোলা মন্তব্যের
জন্য পরিচিত কাসানো সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রোনালদো নাজারিওই
ফুটবলের আ...