জাতিসংঘের ঘোষণা অনুসারে ৩০ জুলাই
আন্তর্জাতিক বন্ধু দিবস। তবে বাংলাদেশসহ বেশ কিছু দেশে আগস্টের প্রথম রবিবার এ দিবস
পালিত হয়। বন্ধুত্বের তাৎপর্য খুঁজেছেন অলকানন্দা
রায়
সব সম্পর্কেরই একটি ভাষা আছে। বন্ধুত্বের ভাষা, ‘আমি আছি।’ রাত ৩টায় শহরের
রাস্তাগুলো অদ্ভুত নির্জন হয়ে ওঠে। দোকানের শাটার নেমে যায়, সিগন্যালের লাল বাতিটাও
যেন অলস হয়ে জ্বলে! এমন রাতে কেউ যদি দরজায় কড়া নাড়ে, প্রথমেই মনে হয়, নিশ্চয়ই কোনো
বিপদ। সেদিনও তাই হয়েছিল। দরজা খুলতেই দেখা গেল, একজন দাঁড়িয়ে আছেন। কিছু বলছেন না।
চোখ...