দেশে ধর্মীয় বিরোধ প্রতিরোধ ও সম্প্রীতি বাড়াতে বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ‘আন্তঃধর্মীয় সংলাপ’ কার্যকর ভূমিকা রাখছে বলে উঠে এলো এক আলোচনায়। বক্তারা বলছিলেন, সম্ভাব্য ক্ষয়ক্ষতির অনেক পরিস্থিতিই এড়ানো গেছে আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে তৈরি হওয়া সচেতনতা ও ধর্মীয় নেতাদের সহিংসতার বিরদ্ধে জোরালো অবস্থানের কারণে। এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বানও জানালেন তারা। আজ বৃহস্পতিবার ঢাকার গুলশানের একটি হোটেলে হয়ে গেল দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে ‘সম্প্রীতির বন্ধনে শান্তির বাংলাদেশ: আ...