বাগেরহাটে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, একটি বাটন মুঠোফোন ও বিক্রি করা স্বর্ণালংকারের ২ ভরি ৫ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এ তথ্য জানান।পুলিশের ভাষ্য, গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে বাগেরহাট সদর উপজেলার ৬ নম্বর যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা শেখ আতিয়ার রহমান ও তার স্ত্রী রেহেনা বেগম ঘুমিয়ে ছিলেন।...